বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

মেসেঞ্জারে নির্বাচনবিরোধী বার্তা পাঠানোর অভিযোগে মিয়ানমারে গ্রেপ্তার এক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৫ ১৬:৩২

শেয়ার

মেসেঞ্জারে নির্বাচনবিরোধী বার্তা পাঠানোর অভিযোগে মিয়ানমারে গ্রেপ্তার এক
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ফেসবুক চ্যাটে নির্বাচনবিরোধী বার্তা পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিয়ানমারের জান্তা সরকার। ফেসবুকে মেসেঞ্জারে ওই বার্তা পাঠানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, জান্তা যেসব আইন ব্যবহার করছে, সেসব আইন ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করছে এবং ভিন্নমত দমনে কাজে লাগানো হচ্ছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় দেশটির সামরিক জান্তা। এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। তবে মিয়ানমারের সামরিক সরকার বলছে, ডিসেম্বরের শেষ দিকে অনুষ্ঠিতব্য নির্বাচন দেশটিকে শান্তি ও গণতন্ত্রের পথে এগিয়ে নেবে।

আসন্ন ভোট থেকে বাদ পড়া দেশটির ক্ষমতাচ্যুত আইনপ্রণেতা, মানবাধিকার পর্যবেক্ষক এবং জান্তাবিরোধী গেরিলারা নির্বাচনের সমালোচনা করেছেন। তারা জান্তার সামরিক শাসনকে আড়াল করার জন্য এই নির্বাচনকে নাটক বলে অভিহিত করেছেন।