বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৫ ০৭:০৮

শেয়ার

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
ভয়াবহ তুষারঝড়। ছবি: সংগৃহীত

শীতকালীন ঝোড়ো আবহাওয়া কবলে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট। এক ফুটেরও বেশি তুষারপাতে রাস্তাঘাট ঢেকে গেছে। প্রবল বাতাস আর বজ্রবৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

সাউথ ডাকোটা থেকে নিউইয়র্ক পর্যন্ত প্রায় ৫ কোটি ৩০ লাখ মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় ছিলেন।

ডেস মইনেস বিমানবন্দরে রোববার মধ্যরাত পর্যন্ত ১০.৯ ইঞ্চি (২৮ সেমি) তুষারপাত রেকর্ড করা হয়। যা জানুয়ারি ২০২৪-এর পর ডেস মইনেসের জন্য সর্বোচ্চ দুই দিনের তুষারপাত।

শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার মোট ৮.৪ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। যা শিকাগোর ইতিহাসে নভেম্বরের সবচেয়ে বেশি তুষারপাতের নতুন রেকর্ড গড়েছে। ইলিনয় স্টেট পুলিশ জানিয়েছে, শুধু শনিবার শিকাগো এলাকায় প্রায় ৫০০টি গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

সূত্র: গার্ডিয়ান