বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

গাজায় প্রাণহানি ছাড়ালো ৭০ হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫ ১০:০৬

শেয়ার

গাজায় প্রাণহানি ছাড়ালো ৭০ হাজার
ছবি: সংগৃহীত

গাজায় গত দুই বছরে ইসরায়েলি নিষ্ঠুরতা যেনো নজির ছাড়িয়েছে। আইডিএফের অভিযানে গতকাল শনিবার পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে ৭০ হাজারেরও বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য পাওয়া গেছে। উপত্যকাজুড়ে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ইসরায়েলের হামলায় গুরুতর আহত অবস্থায় রয়েছে এক লাখ ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত হওয়ার পরও গাজায় এখনো বিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছে দুই শিশু।