বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

অটোপেনে বাইডেন স্বাক্ষরিত সব আদেশ বাতিলের ঘোষণা ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১৯:৪০

শেয়ার

অটোপেনে বাইডেন স্বাক্ষরিত সব আদেশ বাতিলের ঘোষণা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

অটোপেন ডিভাইস ব্যবহার করে স্বাক্ষরিত জো বাইডেনের সব নির্বাহী আদেশ বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ট্রুথ সোশালে দেয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

তার দাবি, বাইডেনের জারি করা নির্বাহী আদেশগুলোর ৯২ শতাংশই বেআইনি। কারণ সেগুলোয় স্বাক্ষর যন্ত্র 'অটোপেন' ব্যবহার করা হয়েছে। যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। তাই সরাসরি প্রেসিডেন্টের অনুমোদন পায়নি আদেশগুলো। নথিগুলো এই মুহূর্ত থেকে অকার্যকর বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্পের অভিযোগ, ওভাল অফিসে বাইডেনকে ঘিরে থাকা ব্যক্তিরা এই প্রক্রিয়া পরিচালনা করেছে। তাই এগুলোর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার এ ধরনের অভিযোগ করেছেন ট্রাম্প।

গত জুনে এক বিবৃতিতে বাইডেন দাবি করেন, তার সময়ে সব সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। ট্রাম্পের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলেও উল্লেখ করেন এক বিবৃতিতে।

এর আগে, হাউস রিপাবলিকানদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বাইডেনের অটোপেন ব্যবহারের সমালোচনা করা হলেও কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

উল্লেখ্য, অটোপেন হলো একটি রোবোটিক ডিভাইস, যা একটি যান্ত্রিক বাহু ব্যবহার করে আসল কলম দিয়ে একটি ব্যক্তির স্বাক্ষর নকল করে। এটি হাতে লেখা অক্ষরের মতো দেখতে স্বাক্ষর তৈরি করে এবং বিশেষত চিঠিপত্র, বই বা অন্যান্য নথিতে হাজার হাজার স্বাক্ষর দেয়ার জন্য ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিরা বহু বছর ধরেই অটোপেন ব্যবহার করে আসছেন। ২০০৫ সালে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের বিচার বিভাগ বলেছিল, রাষ্ট্রপতির পক্ষে বিল স্বাক্ষরে অটোপেন ব্যবহার করা আইনসম্মত। চলতি বছরের মার্চে ট্রাম্প নিজেও স্বীকার করেন, 'সাধারণ কাগজপত্র' স্বাক্ষরে অটোপেন ব্যবহার করেন তিনি।