বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা, পাকিস্তানজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১৪:৩৮

শেয়ার

ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা, পাকিস্তানজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি
আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ও পিটিআই নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলের নেতাদের সাক্ষাতের অনুমতি না দিলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের বিরোধী জোট। তারা বলেছে, সরকার ‘ভুল পথে’ চলা বন্ধ না করলে সারাদেশে বৃহত্তর বিক্ষোভ শুরু হবে।

সংবাদমাধ্যম দ্য ডন বলছে, শুক্রবার পার্লামেন্ট ভবনের বাইরে অন্য বিরোধী নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন পাখতুনখোয়া মিল্লি আওয়ামি পার্টির (পিকেএমএপি) সভাপতি মাহমুদ আচাকজাই। তিনি বলেন, ‘আমরা সিন্ধি, বেলুচ, পশতুন, পাঞ্জাবিদের রাস্তায় নামা ঠেকিয়ে রেখেছি। তা না হলে তারা সরকারবিরোধী আন্দোলনে নেমে পরিস্থিতি জটিল করে তুলত।’

তিনি অভিযোগ করেন, সরকার সংসদকে ‘রাবার স্ট্যাম্পে’ পরিণত করেছে এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক বাইরের নির্দেশে কাজ করছেন। তার দাবি, উপজাতীয় এলাকায় মানুষ নিহত হলেও গুরুতর এই বিষয়ে কথা বলতে বিরোধীদের সুযোগ দিচ্ছেন না স্পিকার।

ইমরান খানকে জেলে বন্দি রাখা এবং তাকে তার বোনদের ও দলের নেতাদের সঙ্গে দেখা করতে না দেয়া নিয়েও প্রশ্ন তোলেন আচাকজাই। তিনি বলেন, ‘খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে বসে আছেন, কিন্তু ইমরান খানের সঙ্গে দেখা করার আবেদনে কেউ গুরুত্ব দিচ্ছে না।’

এ সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আসাদ কায়সার বলেন, সাম্প্রতিক উপনির্বাচনে গণতন্ত্রকে ‘সমাধিস্থ’ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, হারিপুরের উপনির্বাচনে ফলাফল পরিবর্তন করা হয়েছে। সেখানে সাবেক বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুবের স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কায়সারের দাবি, ‘ফর্ম ৪৭–এ যে ফল ছিল তা পরিবর্তন করা হয়েছে।’

অন্যদিকে ব্যারিস্টার গওহর বলেন, বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্ট ও গণতান্ত্রিক কাঠামোর অংশ হয়ে থাকতে চান। কিন্তু উপনির্বাচনে ‘কারচুপি’র অভিযোগ তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে।

তিনি আরও বলেন, ‘আমি যতটা ইমরান খানকে চিনি, তিনি আর এই পার্লামেন্টের অংশ হয়ে থাকতে আমাদের অনুমতি দেবেন না।’