বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

ভারতে ২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১৩:৫৫

শেয়ার

ভারতে ২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানবে ঘূর্ণিঝড় ডিটওয়াহ
প্রতীকী ছবি।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝঢ় ডিটওয়াহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানবে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শনিবার সকালে দেশটির আবহাওয়া বিভাগের (আইএমডি) বরাতে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি কারাইকাল থেকে ২২০ কিলোমিটার দূরে ছিলো। এটি উত্তর তামিলনাড়ু-দক্ষিণ রবিবার ভোরের আগে উপকূলীয় অঞ্চলে এটি আছড়ে পড়বে।

ডিটওয়াহর প্রভাবে ইতিমধ্যে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটিতে ৮০ জন নিহত ২০ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভূমিধসের কারণে কয়েক জায়গায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বন্যার পানিতে তলিয়ে যাওয়া বাড়ির ছাড়া, গাছ ও অন্যান্য অবকাঠামোর ওপর আশ্রয় নেয়া মানুষকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ুর দক্ষিণাঞ্চল এবং অন্যান্য জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় রাজ্য কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র স্থাপন, বিপর্যয় ব্যবস্থাপনা দল প্রস্তুত রাখা হয়েছে।