বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

তিন দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১৩:৩৪

শেয়ার

তিন দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান
প্রতীকী ছবি।

পাকিস্তানে বেলুচিস্তানের লোরালাই বিভাগ ভূমিকম্পে কেঁপে উঠেছে। সেখানকার মানুষ তীব্র কম্পন অনুভব করেন। শনিবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে বলে সংবাদমাধ্যম ডেইলি অসাফ।

ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল তিন দশমিক পাঁচ। কম শক্তিশালী হলেও এটির কম্পন বেশ জোরালো ছিলো। ভূমিকম্পটি সংঘটিত হয় মাটির ২০ কিলোমিটার গভীরে।

এটির উৎপত্তিস্থল ছিলো লোরালাই বিভাগের ২৩ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে।

ভূমিকম্পের পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মানুষ নিজেদের ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে যান। ভূমিকম্প এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।