বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

জেলেনস্কির শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১০:১৫

আপডেট: ২৯ নভেম্বর, ২০২৫ ১০:৫৯

শেয়ার

জেলেনস্কির শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারম্যাক পদত্যাগ করেছেন। শুক্রবার রাতে এ ঘোষণা দেন জেলেনস্কি।

এরআগে দুর্নীতির অভিযোগে আন্দ্রি ইয়ারম্যাকের বাড়িতে তল্লাশি চালায় দেশটির দুর্নীতি বিরোধী দুটি সংস্থা।

সম্প্রতি জেলেনস্কির কাছের লোকদের অর্থআত্মসাতের ভয়াবহ তথ্য সামনে আসে। অভিযোগ রয়েছে, জেলেনস্কির কয়েকজন আস্থাভাজন ও মন্ত্রী জ্বালানি খাত থেকে ১০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। যেখানে সাধারণ মানুষ জ্বালানির জন্য দুর্ভোগ পোহাচ্ছেন, সেখানে অর্থ চুরির তথ্য ফাঁস হওয়ার পর সাধারণ মানুষ ব্যাপক ক্ষুব্ধ হন।

এই চুরির সাথে আন্দ্রি ইয়ারম্যাক সরাসরি জড়িত এমন কোনো তথ্য পাওয়া না গেলেও তার বিরুদ্ধেও অভিযোগের তীর রয়েছে। এমন পরিস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালানো হয়।

আন্দ্রি ইয়ারম্যাককে ইউক্রেনের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ধরা হয়। দেশটির প্রায় সবক্ষেত্রে তার প্রভাব ছিল। এছাড়া তিনি যুদ্ধ বন্ধে গঠিত ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে প্রধান আলোচক ছিলেন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জ্বালানি খাতে ওই ভয়াবহ দুর্নীতি জেলেনস্কির নিজের অবস্থান নড়েবড়ে করে দিয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনার এমন কঠিন মুহূর্তে অর্থচুরির তথ্য ফাঁস আলোচনাকে ঝুঁকিতে ফেলেছে।