বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

পুতিনের নতুন শর্তে শান্তি আলোচনায় অচলাবস্থা; যুক্তরাষ্ট্রের খসড়া সত্ত্বেও সমঝোতা অনিশ্চিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৫ ১০:৩৯

আপডেট: ২৮ নভেম্বর, ২০২৫ ১১:০৬

শেয়ার

পুতিনের নতুন শর্তে শান্তি আলোচনায় অচলাবস্থা; যুক্তরাষ্ট্রের খসড়া সত্ত্বেও সমঝোতা অনিশ্চিত
ছবি: সংগৃহীত

ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিনে এ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি দেখা গেছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ চায় তাহলে রাশিয়ার ‘দাবিকৃত’ অঞ্চলগুলো থেকে ইউক্রেনকে সেনা প্রত্যাহার করে নিতে হবে। যদি চুক্তির মাধ্যমে ইউক্রেন এতে রাজি হয় ভালো। নয়ত শক্তি প্রয়োগের মাধ্যমে লক্ষ্য অর্জন করা হবে।

২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণ করে রাশিয়া। এরপর ২০২২ সালে সামরিক হামলা চালিয়ে পূর্ব ডনবাসের বেশিরভাগ অংশ দখল করে। এখানে দোনেস্ক ও লুহানস্ক অবস্থিত। রুশ প্রেসিডেন্ট চান এই অঞ্চলগুলো রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বঅকৃতি দিতে হবে।

তবে ইউক্রেন বলেছে, ডনবারের যেসব অঞ্চল এখনো তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলো তারা ছাড় দেবে না। আর এ নিয়ে কোনো আলোচনাও তারা করবে না।

পুতিনের এমন নতুন মন্তব্যের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘সত্যিকার অর্থে যুদ্ধ বন্ধের চেষ্টাকে অপমান করেছেন পুতিন’।

বৃহস্পতিবার কিরগিজস্তান সফরে গিয়ে পুতিন বলেছেন, ইউক্রেনের লক্ষ্য হলো তাদের শেষ সেনার মৃত্যুর আগ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে। তবে এক্ষেত্রে রাশিয়া প্রস্তুত আছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র একটি খসড়া তৈরি করেছে। এই খসড়া রাশিয়া পেয়েছে বলে নিশ্চিত করেছেন পুতিন।