বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

চীনে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ১৩:১৯

শেয়ার

চীনে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত
ছবি: সংগৃহীত

কাজ করার সময় ট্রেনের ধাক্কায় চীনে ১১ রেলকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণপশ্চিমাঞ্চলের কুনমিংয়ে এ মর্মান্তিক ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। যা গত কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় রেল দুর্ঘটনা।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রেনটি কুনমিংয়ের লুয়াং টাউন স্টেশনের কাছে ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিলো। ওই সময় একটি বাঁকানো রেললাইনে থাকা কর্মীদের ধাক্কা মারে এটি।

ভয়াবহ এ দুর্ঘটনার পর স্টেশনটিতে আবার স্বাভাবিক হয়ে সেখানে আবার ট্রেন চলছে। কেনো এ দুর্ঘটনা ঘটলো সেটির কারণ এখন অনুসন্ধান করা হচ্ছে।

বিশ্বে সবচেয়ে বড় রেলনেটওয়ার্ক রয়েছে চীনের। সবমিলিয়ে দেশটিতে আছে এক লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ। প্রতিবছর কয়েক কোটি ট্রিপ পরিচালনা করে দেশটির রেল কর্তৃপক্ষ।

এরআগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনের গানসু স্টেশনে ট্রেনের ধাক্কায় ১১ কর্মী প্রাণ হারিয়েছিলেন।