বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

দিল্লির ভাড়া বাসায় মিলল বাংলাদেশি যুবকের মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১১:২২

আপডেট: ২৫ নভেম্বর, ২০২৫ ১১:২৫

শেয়ার

দিল্লির ভাড়া বাসায় মিলল বাংলাদেশি যুবকের মরদেহ
নিহত শাহারিয়ার । ছবি: সংগৃহীত

ভারতের দিল্লির গ্রেটার নয়ডার একটি ভাড়া বাড়ি থেকে এক বাংলাদেশি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার দিল্লি পুলিশ জানায়, মৃতদেহটি গত দুই দিন ধরে ঝুলন্ত থাকতে পারে।

জানা গেছে, সিরসাগঞ্জের বাসিন্দা ওই যুবকের নাম শাহারিয়ার। তিনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। ১৭ নভেম্বর এক নারী বান্ধবীর সাথে বেটা-১ ফ্ল্যাটে উঠেন। পুলিশ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সাথে তার যোগসূত্র যাচাই করছে বলে প্রতিবেদনে বলা হয়।

হিন্দুস্তান টাইমস জানায়, রোববার রাতে ঘটনাটি প্রকাশ পায় যখন বাড়িওয়ালা তার ফ্ল্যাটের ভেতরে উঁকি দেন কারণ গত কয়েকদিন ধরে ওই যুবক ফোন রিসিভ করছিলেন না।

বেটা ২ থানার স্টেশন হাউস অফিসার বিনোদ কুমার বলেন, ‘গত ১৬ নভেম্বর শাহারিয়ার ভাড়া বাসার জন্য বাড়িওয়ালার কাছে যান। তিনি বিহারের তার বান্ধবী রুপাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং পরের দিন ১৬,০০০ টাকা ভাড়া দিয়ে সেখানে উঠেন।

এর কয়েকদিন পরে, ২১ নভেম্বর, তার বান্ধবী ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। বাড়িওয়ালা যুবকটির সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন কিন্তু পারেননি। রোববার তিনি জানালা দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখেন যে যুবকের মৃতদেহ ফ্যানের সাথে ঝুলছে।

এরপর পুলিশকে খবর দেয়া হয় এবং তারা ভেতর থেকে বন্ধ থাকা দরজা ভেঙে খুলে ফেলে।

মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানানো হয়।

পুলিশ সন্দেহ করছে, ২৮ বছর বয়সী ওই যুবকের সাথে ওই নারীর ঝগড়া হয়েছিল, যার ফলেই এই ঘটনা ঘটে থাকতে পারে। ফ্ল্যাটের সমস্ত গৃহস্থালির জিনিসপত্রও তাদের ব্যাগে অক্ষত ছিল বলে পুলিশ জানায়।

এদিকে, পুলিশ বাংলাদেশে থাকা নিহতের পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেনি। পরে গ্রেটার নয়ডা পুলিশ ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে। এক কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি যে ২৮ বছর বয়সী ওই যুবক বিবাহিত এবং তার স্ত্রী বাংলাদেশে থাকতেন। ওই ব্যক্তি প্রায় দুই বছর আগে তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং তার পরিবারের সদস্যরা জানতেন না যে তিনি ভারতে আছেন।’

মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসকে অবহিত করার পর মৃতদেহের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। পুলিশ নিহতের মোবাইল ফোন জব্দ করেছে এবং তার সাথে থাকা নারীকে খুঁজে বের করার চেষ্টা করছে।