যুদ্ধবিরতির পরেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পাইরেস বলেন, নিহতদের মধ্যে বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত এক কন্যাশিশুও রয়েছে।
এর মধ্যে আরও সাতজন শিশু রয়েছে যারা একদিন আগে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। পাইরেস জানিয়েছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির পরেও বহু শিশু প্রাণ হারিয়েছে। তিনি বলেন, এটি একটি সম্মত যুদ্ধবিরতির সময় ঘটেছে।
তিনি আরও বলেন, আমরা বহুবার পুনরাবৃত্তি করেছি, এগুলো পরিসংখ্যান নয়; প্রতিটি শিশু একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন নিয়ে ছিলো। হঠাৎ করে অব্যাহত সহিংসতার কারণে সব শেষ হয়ে গেছে।
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের সবচেয়ে বেশি প্রভাব ফিলিস্তিনি শিশুরা বহন করছে। গত মাসে ইউনিসেফের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৬৪ হাজার শিশু হতাহত হয়েছে।
আরও পড়ুন:








