বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ০৭:২৭

শেয়ার

শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে ইউক্রেন
শান্তি পরিকল্পনা নিয়ে চাপের মুখে ইউক্রেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে পড়েছে ইউক্রেন। ওয়াশিংটনের সমর্থন হারানো অথবা দেশের মর্যাদা ও স্বাধীনতা বিসর্জন— এই দুইয়ের মধ্যে এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছে দেশটি। খবর রয়টার্সের।

ট্রাম্পের এমন প্রস্তাবে নিজেরা কঠিন সংকটে পড়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ রেডিওকে বলেন, কিয়েভকে এক সপ্তাহের মধ্যেই পরিকল্পনাটি মেনে নিতে হবে। তিনি জানান, বৃহস্পতিবারই ছিল ইউক্রেনের জন্য যথোপযুক্ত সময়সীমা।

ট্রাম্প পরে সাংবাদিকদের বলেন, শীত আসার আগে যুদ্ধ থামানো জরুরি, তাই সময় খুব কম। ওই পরিকল্পনা তাকে গ্রহণ করতেই হবে। যদি পছন্দ না হয়, তাহলে যুদ্ধ চালিয়ে যেতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ওভাল অফিসে আমি তাকে (ভলোদিমির জেলেনস্কি) বলেছিলাম—‘তোমার হাতে কার্ড নেই।’

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, এখন ইউক্রেনকে হয় মর্যাদা হারানো, নয়তো গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নিতে হচ্ছে। এই পরিকল্পনার দুইটি বিষয়—আমাদের মর্যাদা ও স্বাধীনতা—অক্ষুণ্ন রাখতে আমি দিনরাত লড়াই করব।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইউক্রেন প্রস্তাবটি না মানলে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বিনিময় এবং অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

সূত্র রয়টার্স।