বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

দুবাই এয়ার শো'তে ভারতের 'তেজস' যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ১৮:০৬

শেয়ার

দুবাই এয়ার শো'তে ভারতের 'তেজস' যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে চলমান দু্বাই এয়ার শো'তে ভারতের একটি ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধবিমানটির পাইলট। খবর, গালফ নিউজের।

শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। গত দুই যুগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিধ্বস্ত হলো এই সিরিজের যুদ্ধবিমান।

সামাজিক মাধ্যমের এক ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ছে, আর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এতে আগুন ধরে যায়। এসময় ঘন কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়ে বিমানবন্দরের চারপাশে।

মূলত, রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। এটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে।এটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দুই ক্ষেত্রেই হামলা চালাতে সক্ষম।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর থেকে ২৩ বছরের ইতিহাসে সেটি ছিল তেজস বিমানের প্রথম দুর্ঘটনা। সেবার অবশ্য পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।