বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

ব্রাজিলে জাতিসংঘের পরিবেশ সম্মেলনে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ০৯:৫১

আপডেট: ২১ নভেম্বর, ২০২৫ ০৯:৫২

শেয়ার

ব্রাজিলে জাতিসংঘের পরিবেশ সম্মেলনে অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০ তম বৈশ্বিক পরিবেশ সম্মেলনের (কপ-৩০ সম্মেলন) ভেন্যুতে বিরাট অগ্নিকাণ্ড হয়েছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৩ জন।

বৃহস্পতিবার বেলেমে সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকার ব্লু জোন থেকে ঘটে আগুনের সূত্রপাত। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। যখন আগুন লেগেছিল, সে সময় সম্মেলনে বিভিন্ন দেশের এবং সংস্থার প্রতিনিধিরা জলবায়ু সংকট মোকাবিলা করার জন্য একটি চুক্তি তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন।

গত ১৭ নভেম্বর সোমবার থেকে শুরু হয়েছে কপ-৩০ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে বেলেমে এসেছেন ২০০টি দেশের কয়েক হাজার মানুষ।

এক বিবৃতিতে কপ-৩০ সম্মেলনের আয়োজক কমিটি বলেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বেলেমে কপ-৩০ সম্মেলন কেন্দ্রের ভেন্যুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রাজিলে দমকল বাহিনী এবং জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা ত্বরিৎগতিতে ব্যবস্থা নিয়েছেন। ঘটনাস্থল থেকে নিরাপদে লোকজনকে সরানো হয়েছে এবং ছয় মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে গিয়ে ১৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যথাযথ চিকিৎসা পরিষেবা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুনের সূত্রপাত ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে। বেলেমের পুলিশ এবং ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, কী কারনে আগুন লেগেছে, তা এখনো অজানা। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন তারা।