বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইক‌মিশনের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৮:১৭

আপডেট: ২০ নভেম্বর, ২০২৫ ১৮:১৭

শেয়ার

ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইক‌মিশনের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ভিসার আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন।

বৃহস্পতিবার হাইকমিশন এক বার্তায় ভুয়া ট্রাভেল এজেন্ট থেকে সাবধান হতে সতর্ক করেছে কমিশন।

হাইক‌মিশনের সতর্কবার্তায় বলা হয়েছে, ভুয়া ট্রাভেল এজেন্ট হতে সাবধান। যদি কোনো এজেন্ট অতিরিক্ত ভিসা ফি দাবি করে এবং ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়, তা প্রতারণা হওয়ার সম্ভাবনাই বেশি।

বার্তায় আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত ভিসা ফি দাবি করা অথবা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া সংস্থার সেবা নেয়া থেকে বিরত থাকুন। প্রতারণা বা জালিয়াতির ঘটনা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

এর আগে, গত মঙ্গলবার ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এক সতর্ক বার্তায় জানায়, যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সব সময় বৈধ কাগজপত্র জমা দিন, এ বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না।