বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

পশ্চিম তীরে 'আল জাজিরা'র ক্যামেরাম্যানকে গুলি ইসরায়েলি বাহিনীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২১:০১

শেয়ার

পশ্চিম তীরে 'আল জাজিরা'র ক্যামেরাম্যানকে গুলি ইসরায়েলি বাহিনীর
সংগৃহীত ছবি

আবারও ইসরায়েলি সহিংসতার শিকার সংবাদকর্মী। মঙ্গলবার (১৮ নভেম্বর) ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকারেম শহরে বিক্ষোভের খবর সংগ্রহের সময় আল জাজিরার ক্যামেরাম্যানকে গুলি করে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা। এক প্রতিবেদনে ঘটনাটি নিশ্চিত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।

এতে বলা হয়, ফাদি ইয়াসিন নামের এক সংবাদকর্মীর দুই পা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

উল্লেখ্য, তুলকারেমের নুর শামস শরণার্থী শিবিরে নিয়মিতই আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর বর্বরতায় অংশ নেয় বেসামরিক দখলদাররাও। এসব সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা দেয়ার ঘটনাও ঘটে নিয়মিত।

তবে, হামলার বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি ইসরায়েল। গত দুই বছরে গাজা ও পশ্চিম তীরে নিয়মিতই সংবাদকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা। এতে প্রাণহানির মতো ঘটনাও ঘটে