বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ০৯:৪২

শেয়ার

সৌদি আরবকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

সৌদি আরবকে সামরিক জোট ন্যাটোর বাইরে প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবকে ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ডিনারের সময় ট্রাম্প বলেন, ‘আমরা সামরিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছি। সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করা হচ্ছে, এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দেয়া হলো। সৌদি সংবাদমাধ্যম এটিকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।