শনিবার

৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৫ মাঘ, ১৪৩২

লেবাননে ইসরায়েলি হামলায় ইউরোপীয় ইউনিয়নের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ০৬:৩২

শেয়ার

লেবাননে ইসরায়েলি হামলায় ইউরোপীয় ইউনিয়নের নিন্দা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে হিজবুল্লাহর সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে।

গত বৃহস্পতিবার ইসরায়েল দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালায়। তারা দাবি করে, ইরান-সমর্থিত হিজবুল্লাহ সংগঠনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে এবং সংগঠনটি পুনরায় অস্ত্র সংগ্রহ করছে।

শনিবার ইইউর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনোনি এক বিবৃতিতে বলেন, ‘ইইউ ইসরায়েলকে জাতিসংঘের প্রস্তাব ১৭০১ এবং ২০২৪ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনকারী সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আমরা লেবাননের সব পক্ষকে, বিশেষ করে হিজবুল্লাহকে, এমন কোনো পদক্ষেপ বা প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ জানাই যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।’



banner close
banner close