বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে আরেক টাইফুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ১৭:৪৮

আপডেট: ৮ নভেম্বর, ২০২৫ ১৭:৪৯

শেয়ার

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে আরেক টাইফুন
ছবি: সংগৃহীত

শক্তিশালী টাইফুন কালমায়েগির তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই আরেক টাইফুন ধেয়ে যাচ্ছে ফিলিপাইনের দিকে। গত সপ্তাহে কালমায়েগির আঘাতে দেশটিতে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। এছাড়া বিভিন্ন জায়গায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাছপালা ভেঙে পড়ে। এরমধ্যেই ‘ফুং-অং’ নামে আরেকটি টাইফুন উপকূলের দিকে আসছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কালমায়েগি আঘাত হানার পর উদ্ধার অভিযান শুরু হয়েছিল সেটি শনিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানের বদলে এখন হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়ার কাজ করা হচ্ছে।

উপকূলে আঘাত হানার আগে ‘ফুং-অং’সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের এক আবহাওয়াবিদ জানিয়েছেন, নতুন টাইফুনটি আকারে এত বড় যে এটি পুরো ফিলিপাইনকে ঢেকে ফেলতে পারে।

উপকূল ও নিম্নাঞ্চলের মানুষকে নিরাপদে সরে যেতে এখন থেকেই আহ্বান জানানো হচ্ছে। তাদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

কালমায়েগির আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিবু প্রদেশ। শক্তিশালী এ ঝড়ের আঘাতে যারা মারা গেছেন তাদের মরদেহ সারি সারি কফিনে রাখা ছিল। শেষ বিদায় জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের শোকার্ত পরিবারের সদস্যরা।

ফিলিপাইনে এখনো প্রায় ১০০ মানুষ নিখোঁজ আছেন। ঝড় আঘাত হানার পর কয়েকদিন পেরিয়ে গেলেও তারা এখনো ফিরে আসেনি।

এছাড়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তারা হয় সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। নয়ত অন্য আত্মীয়দের বাড়িতে উঠেছেন।