রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির সাথে বাতিল হওয়া বৈঠকটি আবারো হওয়ার সুযোগ আছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বৈঠকের ভেন্যু হিসেবে বুদাপেস্টই প্রথম পছন্দ মার্কিন প্রেসিডেন্টের।
শুক্রবার হোয়াইট হাউসজে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের সাথে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর এক ব্রিফিংয়ে পুতিনের সাথে বৈঠক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘পুতিনের সাথে বৈঠকের সম্ভাবনা ছিলো এবং এখনও আছে, বেশ ভালোভাবেই আছে।’
ইউক্রেনে যুদ্ধের অবসান নিয়ে গত অক্টোবরের শেষ দিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক হওয়ার কথা ছিলো ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকের আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু করেছিলো হাঙ্গেরি। তবে এর মধ্যেই গত ২৩ অক্টোবর অনেকটা অপ্রত্যাশিতভাবেই নির্ধারিত সেই বৈঠক বাতিল করেন ট্রাম্প।
এর কারণ সম্পর্কে পরে ট্রাম্প বলেছিলেন, তার কাছে মনে হয়েছে যে উদ্দেশ্যে বৈঠকের আয়োজন তা সফল হবে না। তাই তিনি বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন:








