বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

মীমাংসা ছাড়াই শেষ হলো পাকিস্তান-আফগানিস্তান আলোচনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫ ১০:৫৬

আপডেট: ৮ নভেম্বর, ২০২৫ ১০:৫৭

শেয়ার

মীমাংসা ছাড়াই শেষ হলো পাকিস্তান-আফগানিস্তান আলোচনা
মীমাংসা ছাড়াই শেষ হলো পাকিস্তান-আফগানিস্তান আলোচনা

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগানিস্তানের সঙ্গে চলমান আলোচনার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে এবং বর্তমানে চতুর্থ দফা আলোচনার কোনো কর্মসূচি নেই।

শুক্রবার (৭ নভেম্বর) জিও নিউজের অনুষ্ঠানে তিনি বলেন, আলোচনায় পুরোপুরি অচলাবস্থা তৈরি হয়েছে। এটি এখন অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত।

গত মাসে সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে পাকিস্তান ও আফগান তালেবান সরকার বৃহস্পতিবার ইস্তাম্বুলে তৃতীয় দফা বৈঠক শুরু করে।

খাজা আসিফ তুরস্ক ও কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারণ তারা মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, তারা আমাদের অবস্থানকে সমর্থন করেছেন। আফগান প্রতিনিধিদলও মূলত একমত ছিল, কিন্তু লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়নি।

তিনি বলেন, আফগানিস্তান মৌখিক আশ্বাস দিতে চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক আলোচনায় তা গ্রহণযোগ্য নয়।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যস্থতাকারীরা সর্বোচ্চ চেষ্টা করেও আশাহত হয়েছেন।

খাজা আসিফ পুনর্ব্যক্ত করেন, পাকিস্তানের অবস্থান স্পষ্ট—আমাদের একটাই দাবি, আফগানিস্তান নিশ্চিত করবে যাতে তাদের ভূমি পাকিস্তানের বিরুদ্ধে হামলায় ব্যবহার না হয়।”

তিনি সতর্ক করে বলেন, আফগান ভূমি থেকে কোনো হামলা হলে আমরা উপযুক্ত জবাব দেবো। তবে যতক্ষণ আগ্রাসন না হয়, যুদ্ধবিরতি বহাল থাকবে।

অন্যদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাুল্লাহ তারার এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে বলেন, সন্ত্রাস নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গীকার পূরণের দায় আফগানিস্তানের ওপরই বর্তায়, এবং এখন পর্যন্ত তারা সে ক্ষেত্রে ব্যর্থ।

তিনি আরও বলেন, পাকিস্তান তার নাগরিকদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

সূত্র: জিও নিউজ