ছবি: সংগৃহীত
তুরস্কে চলমান শান্তি সংলাপের মধ্যেই সংঘাত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে। সংঘাতে কমপক্ষে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ঘটেছে এই সংঘাত এবং নিহত-আহতের ঘটনা। পাক-আফগান সীমান্তবর্তী আফগানিস্তানের কান্দাহার প্রদেশের জেলা স্পিন বোলদাকের জেলা হাসপাতালের এক চিকিৎসক এ প্রসঙ্গে এএফপিকে বলেছেন, বৃহস্পতিবারের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী এবং একজন পুরুষ। সেই সাথে আহত হয়েছেন আরও ছয়জন।’
নিহত এবং আহতরা সবাই আফগানিস্তানের নাগরিক। সীমান্তের ওপারে পাকিস্তানে কেউ নিহত কিংবা আহত হয়েছে কিনা, এখনো তা জানা যায়নি।
আরও পড়ুন:








