শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

ন্যাটোকে হারানো অসম্ভব: মার্ক রুটে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫ ০৯:৪০

শেয়ার

ন্যাটোকে হারানো অসম্ভব: মার্ক রুটে
ছবি: সংগৃহীত

সামরিক জোট ন্যাটোকে হারানো অসম্ভব বলে মন্তব্য করেছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। তার দাবি, জোটের ঐক্য ও সম্মিলিত শক্তিই একে অজেয় করে তুলেছে, আর এই কারণেই কোনও প্রতিপক্ষই ন্যাটোর কোনও সদস্য রাষ্ট্রের ওপর হামলার সাহস করবে না।

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সফরকালে ন্যাটোর মহাসচিব এসব কথা বলেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বুধবার রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশর দানের সাথে বুখারেস্টে এক যৌথ সংবাদ সম্মেলনে রুটে বলেন, ন্যাটোর মূল নীতিই হলো সম্মিলিত প্রতিরক্ষা।

তিনি বলেন, ‘যদি রোমানিয়া আক্রমণের শিকার হয়, তাহলে আরও ৩১টি দেশ রোমানিয়ার সাহায্যে এগিয়ে আসবে। এভাবেই ন্যাটো কাজ করে। আর আমি মনে করি, এ কারণেই আমাদের হারানো অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। তাই আমি বিশ্বাস করি, কেউ কখনো এমন চেষ্টা করবে না।’