শনিবার

৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৫ মাঘ, ১৪৩২

মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করলো চীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১৪:০৬

শেয়ার

মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করলো চীন
ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শি এর সাথে ডোনাল্ড ট্রাম্পের আলোচনার পর মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে চীন।

বুধবার এক ঘোষণায় চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১০ শতাংশ শুল্ক বহাল রেখে এক বছরের জন্য মার্কিন পণ্যের ওপর ২৪ শতাংশ অতিরিক্ত শুল্ক স্থগিত করবে।

স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশনের মতে, স্থগিতাদেশের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক স্থিতিশীল করা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে সমর্থন করা।

বছরের পর বছর ধরে শুল্ক বিরোধের পর উভয় দেশ বাণিজ্য বিষয়ে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীন ১০ নভেম্বর থেকে মার্কিন কৃষি পণ্যের ওপর ১৫ শতাংশ পর্যন্ত নির্দিষ্ট শুল্ক প্রত্যাহারের পরিকল্পনাও ঘোষণা করেছে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের ফলে সয়াবিন, ভুট্টা এবং মাংসের মতো গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি বৃদ্ধি পেতে পারে, যা খাদ্যের ক্রমবর্ধমান দামের মধ্যে মার্কিন কৃষক এবং চীনা ভোক্তা উভয়কেই উপকৃত করবে।

বৈঠকে কোনো বড় চুক্তি স্বাক্ষরিত না হলেও সংলাপটি বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে উত্তেজনা কমানো জন্য একটি নতুন প্রচেষ্টা বলে চিহ্নিত হয়েছে।



banner close
banner close