বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া পর্যালোচনা ও যাত্রীসেবার মানোন্নয়নে বেবিচকের নির্দেশনা আ. লীগের সাথে যোগাযোগের অভিযোগে নজরদারিতে এসপি জাহাঙ্গির, মোবাইল জব্দ নগরবাসীর জানমালের নিরাপত্তায় রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট ও নজরদারি হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ প্রকাশ কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আয়াতুল কুরসি খোদাই করা গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ কক্সবাজারে আত্মগোপনে থাকা চাঁদপুরের যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল; শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’

ক্যারিবীয় অঞ্চলে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত তিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৫ ১২:৩৭

শেয়ার

ক্যারিবীয় অঞ্চলে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত তিন
যুক্তরাষ্ট্রের হামলা, নিহত তিন

ক্যারিবীয় অঞ্চলে আরেকটি নৌযানে হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনারা। হামলায় সেটিতে থাকা অন্তত তিনজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য জানিয়েছেন।

গতকাল শনিবার এক এক্স পোস্টে পিট হেগসেথ লেখেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে একটি নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, নৌযানটি অবৈধ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, আন্তর্জাতিক জলসীমায় হামলার সময় নৌযানটিতে তিনজন পুরুষ ‘মাদক সন্ত্রাসী’ ছিলেন। তিনজনই নিহত হয়েছেন।

ওয়াশিংটন গত সেপ্টেম্বরে ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক চোরাচালানযুক্ত নৌযান লক্ষ্য করে হামলা শুরু করে। সেই সঙ্গে ওই অঞ্চলে বিমানবাহী রণতরিও মোতায়েন করা হয়েছে।

এখন পর্যন্ত এসব হামলায় ৬২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ১৪টি নৌযান ও ১টি আধা ডুবোজাহাজ ধ্বংস করা হয়েছে। সর্বশেষ গত বুধবারও এক হামলায় নিহত হন ৪ জন।

বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ওই অঞ্চলে নৌযানগুলোয় সুনিশ্চিতভাবে চোরাকারবারি থেকে থাকলেও এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমতুল্য।

আবার অনেকে বলেছেন, আদতে এসব হামলার লক্ষ্য ভেনেজুয়েলায় নিকোলা মাদুরোর সরকারকে উৎখাত করা। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনে দেশটিতে হামলা চালানো হতে পারে।

ভেনেজুয়েলাও একই অভিযোগ করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা চালানোর ‘পরিকল্পনা’ তাঁর সরকারের নেই।