শনিবার

৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৫ মাঘ, ১৪৩২

কানাডার সাথে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ০৯:১৩

আপডেট: ১ নভেম্বর, ২০২৫ ০৯:৪৭

শেয়ার

কানাডার সাথে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও কানাডা নতুন করে বাণিজ্য আলোচনা শুরু করবে না। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে করা কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপনের কারণে উভয় দেশের মধ্যে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হবে না।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার ট্রাম্প জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওই বিজ্ঞাপনের জন্য তার কাছে দুঃখ প্রকাশ করলেও দুই দেশ এখন আর আলোচনা পুনরায় শুরু করবে না। তিনি বলেন, ‘আমি তাকে অনেক পছন্দ করি, কিন্তু তারা যা করেছে, তা ভুল ছিলো। ওই বিজ্ঞাপনটা ভুয়া ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন।’

এ বিষয়ে কার্নির দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে কানাডার সাথে চলমান আলোচনাটি বাতিল করেন। একইসাথে কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি।



banner close
banner close