শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

ফিলিপাইন-ইন্দোনেশিয়ায় সুনামির আশঙ্কা কেটেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ১১:০৬

শেয়ার

ফিলিপাইন-ইন্দোনেশিয়ায় সুনামির আশঙ্কা কেটেছে
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণ উপকূলে সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার যে সুনামির আশঙ্কা তৈরি হয়েছিল তা কেটেছে। ইউএস সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এর আগে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক করেছিল যে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ ফিলিপাইনের উপকূলে আঘাত হানতে পারে। ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউয়ের উপকূলগুলোতে এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা যেতে পারে বলেও আশঙ্কা করেছিলো তারা।

এই সতর্কতা জারির ঘণ্টাখানেকের মধ্যে অবশ্য ইন্দোনেশিয়ার আর্থকোয়েক অ্যান্ড সুনামি সেন্টারের প্রধান জানান, দেশটির জলসীমায় ১৭ সেন্টিমিটার পর্যন্ত উঁচু সুনামি রেকর্ড করা হয়েছে।

ইন্দোনেশিয়ার সিসমোলজি এজেন্সির তথ্য অনুযায়ী, উত্তর সুলাওয়েসির তালাউদ দ্বীপপুঞ্জে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার থেকে ১৭ সেন্টিমিটার পর্যন্ত সুনামি তরঙ্গ রেকর্ড করা হয়েছে।

এদিকে শক্তিশালী এই ভূমিকম্পে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সব তথ্য এখনও সামনে আসেনি। তবে ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসতে শুরু করেছে।

ফিলিপাইনের ব্যুরো অব ফায়ার প্রোটেকশন ফেসবুকে জানিয়েছে, ভূমিকম্পের কারণে দাভাও ওরিয়েন্টাল প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং ইন্টারনেট সংযোগ ধীরগতিতে কাজ করছে।

সংস্থাটি আরও জানিয়েছে, জরুরি কর্মীরা উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন এবং ভবনগুলোর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।



banner close
banner close