শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

ফিলিপাইনে সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ০৯:৪৫

শেয়ার

ফিলিপাইনে সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প
প্রতীকী ছবি।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে সাত দশমিক ছয় এবং সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছে। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।

তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি। এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা এক মিটার বা তিন ফুটের বেশি হতে পারে।

শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টা ৪৩ মিনিটে মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে আঘাত হানে সাত দশমিক ছয় মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ আসে পর সাত দশমিক দুই মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির আঘাত।

এক বার্তায় মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইএসজিএস জানিয়েছে, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল মিন্দানাওয়ের মানায় শহর থেকে ২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫৮ দশমিক এক কিলোমিটার গভীরে। মিন্দানাওয়ের রাজধানী দাভাও থেকে এপিসেন্টারের দূরত্ব ১২৩ কিলোমিটার।

ভূমিকম্প দু’টি হওয়ার আধা ঘণ্টা পর বেশ কয়েকটি ‘আফটার শক হয়েছে মিন্দানওয়ে। প্রতিটি আফটার শকের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় থেকে ছয় পর্যন্ত।



banner close
banner close