বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ফিরেছেন ১০ লাখ শরণার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৭

শেয়ার

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় ফিরেছেন ১০ লাখ শরণার্থী
ছবি: সংগৃহীত

বাশার আল-আসাদের পতনের পর গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ শরণার্থী সিরিয়া ফিরে এসেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। তবে মানবিক কার্যক্রমের জন্য তহবিল কমে আসছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

মঙ্গলবার এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, ‘২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে মাত্র নয় মাসে ১০ লাখ সিরীয় নিজ দেশে ফিরে গেছেন।’

সংস্থাটি আরও জানায়, সিরিয়ার প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ চলাকালে বাস্তুচ্যুত হওয়া আরও ১৮ লাখ মানুষ নিজেদের আদি এলাকায় ফিরে গেছেন।

২০১১ সালে আরব বসন্তের অংশ হিসেবে আসাদ সরকারের শান্তিপূর্ণ আন্দোলন দমনের মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতে সিরিয়ার যুদ্ধপূর্ব ১ কোটি ৩০ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেকই বাস্তুচ্যুত হয়েছিলেন।

এই প্রত্যাবর্তনকে ‘রাজনৈতিক পরিবর্তনের পর সিরীয়দের বিশাল আশা ও প্রত্যাশার প্রতিফলন’ হিসেবে আখ্যা দিলেও ইউএনএইচসিআর বলেছে, অনেক ফিরে আসা মানুষই নিজেদের জীবন পুনর্গঠনে সংগ্রাম করছেন।

সংস্থাটি জানিয়েছে, ‘ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও অবকাঠামো, দুর্বল ও ক্ষতিগ্রস্ত মৌলিক সেবা, কর্মসংস্থানের অভাব এবং অস্থির নিরাপত্তা পরিস্থিতি মানুষের ফিরে আসা ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে কঠিন করে তুলছে। ‘

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, সিরিয়ার ভেতরে এখনও ৭০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় আছেন এবং আরও ৪৫ লাখের বেশি মানুষ এখনো বিদেশে অবস্থান করছেন।

সংস্থাটি স্থিতিশীলতা নিশ্চিতের জন্য বেশি বিনিয়োগ এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য বাড়তি সহায়তার আহ্বান জানিয়েছে।



banner close
banner close