বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিলো ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৫

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৫

শেয়ার

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিলো ভারত
সংগৃহীত ছবি

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিয়েছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।

ইনিংসের প্রথম দুই ওভারে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় স্কোরবোর্ডে মাত্র ১০ রান তুলতে সক্ষম হয় ভারত। তবে ম্যাচের তৃতীয় ওভার থেকেই যেন শুরু হয় চার-ছক্কার বৃষ্টি। সাকিব, নাসুম কিংবা মোস্তাফিজ-সাইফুদ্দিন সবার বলেই বেধরক পেটাতে থাকে প্রতিপক্ষ দলের দুই ওপেনার।

ম্যাচের সপ্তম ওভারে শুভমান গিলকে প্যাভিলিয়নে পাঠান রিশাদ হোসেন। দলীয় ৭৭ ও ব্যক্তিগত ২৯ রানে তানজিম সাকিবের তালুবন্দি হয়ে ফেরেন গিল।

নতুন ব্যাটার শিভম দুবে সুবিধা করতে পারেনি এদিন। ব্যাক্তিগত ২ রানে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ম্যাচে রিশাদ হোসেনের দ্বিতীয় শিকার এটি। অর্ধশতকের দেখা পান অভিষেক।

ব্যক্তিগত ৭৫ রানে রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। অধিনায়ক সুরিয়াকুমারকে বিদায় করেন মোস্তাফিজুর রহমান। মাত্র ৫ রান আসে ভারতীয় অধিনায়কের ব্যাটে।

সাইফুদ্দিনের বলে বিদায় নেয়ার আগে হার্দিক পান্ডিয়া খেলেন ২৯ বলে ৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস। ১টি ছক্কা ও ৪টি চার মারেন তিনি।

বাকিদের মধ্যে তিলক ভার্মা ৫ ও আক্সার প্যাটেল করেন ১০ রান। শেষ পর্যন্ত ১৬৮ রানে থামে ভারতের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ২৭ রানের খরচায় ২টি উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ১টি করে উইকেট পান তানজিম সাকিব, মোস্তাফিজ ও সাইফুদ্দিন।



banner close
banner close