বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী বিমান ছিনতাই করেছিলেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:১৭

আপডেট: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:২০

শেয়ার

নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী বিমান ছিনতাই করেছিলেন
ছবি: সংগৃহীত

নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতি তাকে এনে দিয়েছিল ব্যাপক জনপ্রিয়তা।

এবার সেই সুশীলা কার্কিই বসেছেন দেশটির প্রধানমন্ত্রীর আসনে। কেপি শর্মা ওলির পদত্যাগের পরই তার নাম সামনে আসে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে। তবে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবনও। জানা গেছে, সুশীলা কার্কির স্বামী দুর্গা প্রসাদ সুবেদী জড়িত ছিলেন নেপালের ইতিহাসের এক আলোচিত বিমান ছিনতাই ঘটনায়।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ১৯৭৩ সালের ১০ জুন রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান বিরাটনগর থেকে কাঠমান্ডু যাচ্ছিল। সেই বিমানে যাত্রী হিসেবে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহাও। মাঝআকাশে পাইলটের দিকে পিস্তল তাক করে বিমানটি ভারতের বিহারে নামাতে বাধ্য করেন সুশীলা কার্কির স্বামী দুর্গা প্রসাদ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানে থাকা সরকারি ব্যাংকের প্রায় ৪০ লাখ রুপি ছিনিয়ে নেওয়া হয়। পরে সেগুলো গাড়ি করে দার্জিলিং হয়ে পৌঁছায় নেপালে। রাজতন্ত্রবিরোধী আন্দোলনে অর্থ জোগাড়ের জন্যই এই ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন তৎকালীন নেপালি কংগ্রেসের প্রভাবশালী নেতা গিরিজা প্রসাদ কৈরালা।

পরে তিনিই হন নেপালের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী।

পরে দুর্গা প্রসাদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছিল মুম্বাই থেকে। তবে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় তারা ছাড়া পান।

ভারতের বেনারস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সুশীলা কার্কি ও দুর্গা প্রসাদ সুবেদীর পরিচয়। তাদের ঘরে এক সন্তান রয়েছে।



banner close
banner close