বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৫৪

শেয়ার

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। শুক্রবার নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল এবং জেন-জি বিক্ষোভকারীদের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ৯টায় সুশীলা কার্কি শপথ নেবেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে জেন-জিরা আন্দোলন শুরু করে। সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার পর বিক্ষোভ আরও তীব্র আকার নেয়।

পরিস্থিতির চাপে মঙ্গলবার পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এরপর রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। আলোচনায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সুশীলা কার্কির নাম সর্বসম্মতভাবে উঠে আসে।



banner close
banner close