শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫০

আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫৬

শেয়ার

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

নেপালে টানা বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল। ম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল।

মঙ্গলবারের এই ভাষণে তিনি সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করবেন বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জেনারেল সিগদেল নাগরিকদের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানাবেন। উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, চলমান বিক্ষোভ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সেনাপ্রধান সরকারের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও জাতিকে জানাবেন।

কাঠমান্ডু ও দেশের বিভিন্ন শহরে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোমবার জেন-জেড প্রজন্মের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলন চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন।



banner close
banner close