শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:৫৯

শেয়ার

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
ছবি: সংগৃহীত

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার এ জরুরি বার্তা দেয় নেপালের বাংলাদেশ দূতাবাস। বার্তায় বলা হয়েছে, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে পড়া সব বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেয়া হলো।

একই সাথে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণ ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা প্রদান করা হচ্ছে।

এ ছাড়া, যে কোনো জরুরি পরিস্থিতিতে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মি. সাদেক +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ : মিসেস সারদা : +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১



banner close
banner close