বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫৯

শেয়ার

সৌদিতে ১২ ঘণ্টায় ১৫ কোটি রুপি খরচ করেছেন মোদি
ফাইল ছবি

বিদেশ সফরে ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যয় নিয়ে ভারতে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটির বিরোধী দল কংগ্রেসের কেরালা ইউনিট জানিয়েছে, মোদি সৌদি সফরে মাত্র ১২ ঘণ্টা অবস্থান করে ১৫ কোটি রুপি খরচ করেছেন।

কংগ্রেসের কেরালা ইউনিট বলেছে, মহারাষ্ট্রভিত্তিক অধিকারকর্মী অজয় বসুদেব বোস মোদির সৌদি সফরের খরচ নিয়ে জানতে চেয়েছিলেন। তার সেই প্রশ্নের জবাবে সৌদির জেদ্দায় নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেল জানান, মোদি সৌদি এসে ১৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৯২ রুপি খরচ করেছেন। যারমধ্যে হোটেল খরচ বাবদই গেছে ১০ কোটি রুপি।

কংগ্রেস বলেছে, মোদির সৌদি সফরে প্রতিঘণ্টায় খরচ হয়েছে ১ দশমিক ২৫ কোটি রুপি। এরমধ্যে হোটেল ভাড়ায় খরচ গেছে ১০ দশমিক ২ কোটি রুপি।

চলতি বছরের এপ্রিলে সৌদিতে যান মোদি। ওই সময় জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। ওই ঘটনার পর সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসেন মোদি।

এদিকে অধিকারকর্মী অজয় বসুদেব বোস এক্সে মোদির এই অতিখরচ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “জেদ্দায় কয়েক ঘণ্টার জন্য অস্বাভাবিক খরচ। শুধুমাত্র হোটেলের জন্য ১০ কোটি রুপি খরচ করেছে কেন্দ্র সরকার। এটি চমকে ওঠার মতো। মোদিকে কি কেউ এই বেহিসাবি অতিখরচের ব্যাপারে প্রশ্ন করবেন?।



banner close
banner close