রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

পাকিস্তানে রাজনৈতিক দলের মিছিলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২২:১৮

শেয়ার

পাকিস্তানে রাজনৈতিক দলের মিছিলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৫
ছবি: সংগৃহীত

পাকিস্তানভিত্তিক রাজনৈতিক দল বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) মিছিলে আত্মঘাতী বোমা হামলা ঘটেছে এবং এতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বুধবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ঘটেছে এ বোমা হামলা।

এক বিবৃতিতে বেলুচিস্তান প্রাদেশিক সরকারের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহম্মদ কাকার নিশ্চিত করে বলেছেন, ১৫ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৩৮ জন। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

‘হামলাকারীর লক্ষ্য ছিল মিছিলের সামনের দিকে বিস্ফোরণ ঘটানো, কারণ সামনের দিকে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির কারণে হামলাকারী সামনে যেতে পারেনি’ , বিবৃতিতে বলেন বখত মুহম্মদ কাকার।

এ ঘটনার তদন্ত করতে একটি উচ্চপর্যায়ের দল গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছেন তিনি।