শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

কেনিয়ায় বিমান বিধ্বস্তে ছয়জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫ ১১:০২

শেয়ার

কেনিয়ায় বিমান বিধ্বস্তে ছয়জন নিহত
ছবি: সংগৃহীত

কেনিয়ার রাজধানী নাইরোবির এক আবাসিক ভবনে দাতব্য চিকিৎসা সংস্থার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনা ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটেছে। এ ছাড়াও এ ঘটনায় আরও দু’জন ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

দাতব্য সংস্থা অ্যামরেফ ফ্লাইং ডক্টরস জানিয়েছে, সেসনা বিমানটি বৃহস্পতিবার বিকেলে উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইজার উদ্দেশ্যে যাত্রা করে। উড্ডয়নের পরই বিমানটি নাইরোবির গিথুরাই এলাকার একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। বিমানটিতে অ্যামেরফ এর কর্মী ও ক্রু সদস্যসহ মোট চারজন ছিলেন।

নাইরোবির কিয়ামবু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা বলেছেন, বিমানটির পাইলট, চিকিৎসক ও নার্সসহ বিমানে থাকা চার ব্যক্তি এই ঘটনায় নিহত হয়েছেন। এছাড়াও বিমানের বাইরে থাকা আরও দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এদিকে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, টেকঅফের তিন মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বর্তমানে সংশ্লিষ্ট এভিয়েশন কর্তৃপক্ষ ও জরুরি সেবাদাতা সংস্থাগুলোকে এই ঘটনার যথাযথ তদন্দে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছন অ্যামরেফ সিইও স্টিফেন গিটাউ



banner close
banner close