ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি বলেছেন, সেখানে মানুষের যে দুর্ভোগ চলছে তা অবর্ণনীয় এবং কোনোভাবেই যৌক্তিকভাবে সমর্থনযোগ্য নয়।”
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘গাজার পরিস্থিতি অনেক দিন ধরেই গুরুতর থাকলেও এখন তা আরও ভয়াবহ রূপ নিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সাক্ষী হচ্ছি।’
এই সংকট মোকাবিলায় জার্মানি ও ফ্রান্সের নেতাদের সঙ্গে জরুরি আলোচনা করবেন জানিয়ে স্টারমার জানান, নিহতদের সংখ্যা রোধ করা এবং মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতেই এই আলোচনা করবেন তিনি।”
মূলত গাজায় প্রায় প্রতিদিনই খাদ্য সহায়তার লাইনে দাঁড়িয়ে নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় গঠিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামের নতুন বিতর্কিত ত্রাণ ব্যবস্থাপনাও কার্যকর না হওয়ায় খাদ্য ও ওষুধ সংকট আরও বেড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজার এক-চতুর্থাংশ মানুষ বর্তমানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে রয়েছেন।
আরও পড়ুন:








