শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

ইসরায়েলে রকেট হামলা, দায় স্বীকার আল-কাসাম ব্রিগেডের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫ ০৮:১৮

শেয়ার

ইসরায়েলে রকেট হামলা, দায় স্বীকার আল-কাসাম ব্রিগেডের
ছবি সংগৃহীত

গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে সীমান্তবর্তী নিরিমসহ আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর শাফাক নিউজের।

রোববার (৭ জুলাই) রাত ৯টার কিছু পর দক্ষিণ গাজা থেকে ছোড়া রকেটটি নিরিম এলাকার কাছাকাছি খোলা জায়গায় আঘাত হানে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

হামলার পর দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। তারা জানায়, খান ইউনুসের উত্তরের আল-সাতার ও আল-কারারা এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে নিরিম ও আইন হাশলোশা এলাকায় ১১৪ মিমি ‘রাজউম’ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

উল্লেখ্য, এ হামলা এমন সময় হলো যখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চেষ্টা চললেও সংঘাত থেমে নেই।



banner close
banner close