একদিকে কাতারে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা। শনিবার (৬ জুলাই) দিনভর চালানো এসব হামলায় কমপক্ষে ৮২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
শুধু গাজা শহরেই নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। শহরের শেখ রাদওয়ান পাড়ায় মধ্যরাতে চালানো ভয়াবহ হামলায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
বেঁচে যাওয়াদের একজন মাহমুদ আল-শেখ সালামা স্থানীয় সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, “রাত ২টার দিকে আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ একটি বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়, কিছুক্ষণ পর আরেকটি বিস্ফোরণ হয়। আমরা ছুটে যাই বাইরে... দেখি, চারটি পরিবারসহ বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।”
অপরদিকে, কাতারে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের বিষয়ে আলোচনা শুরু হলেও, ময়দানে এখনও সহিংসতা অব্যাহত থাকায় আশঙ্কা বাড়ছে আরও প্রাণহানির।
আরও পড়ুন:








