বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জনপ্রশাসনে বড় রদবদল: ৯ নতুন সচিব, ৫ প্রত্যাহার, ৩ জনের দপ্তর পরিবর্তন

ভারতে বন্যা-ভূমিধসে মৃত ৬৯, ক্ষতি ৪০০ কোটি টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১৬:১৭

শেয়ার

ভারতে বন্যা-ভূমিধসে মৃত ৬৯, ক্ষতি ৪০০ কোটি টাকা
ছবি সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে টানা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। রাজ্যের সব জেলায় ৭ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

এনডিটিভি ও এএফপি জানায়, প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৪০০ কোটির বেশি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্ডি জেলায়, যেখানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ সচিব ডিসি রানা জানান, “বর্তমান হিসাবে ক্ষতির পরিমাণ ৪০০ কোটির বেশি হলেও প্রকৃত ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হতে পারে। এখন মূল লক্ষ্য নিখোঁজদের সন্ধান, উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধার করা।”

তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব পেতে সময় লাগবে।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিমাচল প্রদেশসহ গুজরাট, রাজস্থান, উত্তরাখণ্ড ও ছত্তিশগড়—বর্ষাকবলিত অন্যান্য রাজ্যেও জরুরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এনডিআরএফ) দল মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও বাহিনী পাঠানো হবে বলেও জানান তিনি।



banner close
banner close