বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জনপ্রশাসনে বড় রদবদল: ৯ নতুন সচিব, ৫ প্রত্যাহার, ৩ জনের দপ্তর পরিবর্তন

ফ্রান্সে বিমান নিয়ন্ত্রণকারীদের ধর্মঘট: ১৫০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩ লাখ যাত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১২:০০

শেয়ার

ফ্রান্সে বিমান নিয়ন্ত্রণকারীদের ধর্মঘট: ১৫০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৩ লাখ যাত্রী
ছবি সংগৃহীত

ফ্রান্সে বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের ধর্মঘটের জেরে ৩ ও ৪ জুলাই দেশজুড়ে অন্তত ১,৫০০ ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩ লাখ যাত্রী।

ইউরোপীয় বিমান সংস্থা এয়ারলাইন্স ফর ইউরোপ (A4E) বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ফ্রান্সের আকাশসীমা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মীদের ধর্মঘটের কারণে ইউরোপজুড়ে হাজার হাজার যাত্রীকে তাদের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করতে হয়েছে। বছরের অন্যতম ব্যস্ত এই ভ্রমণ সময়ে এমন ধর্মঘটের তীব্র সমালোচনা করেছে সংস্থাটি।

বিমান নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ওউরানিয়া জর্জৌতসাকো বলেন, “এই ধর্মঘট অসহনীয়”।

উল্লেখ্য, ফরাসি এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা শ্রমিক অধিকার ও কাজের শর্তাবলী সংশোধনের দাবিতে এই ধর্মঘটে অংশ নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশের আকাশপথে ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



banner close
banner close