বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জনপ্রশাসনে বড় রদবদল: ৯ নতুন সচিব, ৫ প্রত্যাহার, ৩ জনের দপ্তর পরিবর্তন

ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান গুদকভ নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ০৭:২০

শেয়ার

ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান গুদকভ নিহত
ছবি সংগৃহীত

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে জানানো হয়, মেজর জেনারেল গুদকভ রাশিয়ার পশ্চিম সীমান্তে একটি যুদ্ধ মিশনে দায়িত্ব পালনের সময় প্রাণ হারান। বুধবার ইউক্রেন কুরস্ক অঞ্চলে রুশ বাহিনীর একটি সামরিক কমান্ড পোস্টে যুক্তরাষ্ট্রে তৈরি ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি কিংবা সংঘর্ষের প্রকৃত বিবরণ রুশ কর্তৃপক্ষ বিস্তারিতভাবে প্রকাশ করেনি।

প্রসঙ্গত, মিখাইল গুদকভ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের অধীন একটি মেরিন ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে রাশিয়ার সর্বোচ্চ সামরিক সম্মাননায় ভূষিত করেন।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত কিয়েভের হামলায় রাশিয়ার অন্তত ১০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে সর্বশেষ হলেন মেজর জেনারেল গুদকভ।



banner close
banner close