সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ১০:৩৬

শেয়ার

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান ট্রাম্পের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন তিনি।

এ ছাড়া একটি সংবাদ প্রতিবেদনও শেয়ার করেছেন ট্রাম্প, যেখানে পাওয়েলের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানানো হয়েছে। মূলত প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ট্রাম্পই জেরোম পাওয়েলকে ফেডারেল রিজার্ভ প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এ ছাড়া পোস্টের সঙ্গে একটি সংবাদ প্রতিবেদন যুক্ত করেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। সেখানে ফেডারেল হাউজিং ফিনান্স এজেন্সির পরিচালক বিল পল্টে জেরোম পাওয়েলের বিরুদ্ধে তদন্তের দাবি জানান। তার অভিযোগ, ফেডের ওয়াশিংটন সদর দফতরের সংস্কার ব্যয় সংক্রান্ত শুনানিতে পাওয়েল মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।

মূলত প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ট্রাম্পই জেরোম পাওয়েলকে ফেডারেল রিজার্ভ প্রধান হিসেবে নিয়োগ দেন। তবে সুদের হার না কমানোর অভিযোগে পরবর্তীতে তিনি বারবার পাওয়েলের সমালোচনা করেছেন। যদিও এখন পর্যন্ত ট্রাম্পের হাতে পাওয়েলকে সরিয়ে দেয়ার সরাসরি আইনগত ক্ষমতা নেই।

এ বছর শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন, তিনি পাওয়েলকে বরখাস্ত করার কোনো পরিকল্পনা করছেন না। কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য সুদ কমানোর দাবিতে ট্রাম্পের চাপ ক্রমশই বেড়েছে।



banner close
banner close