সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

নেতানিয়াহুকে পশ্চিম তীর দখলে নিতে ইসরায়েলের ১৪ মন্ত্রীর আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ০৯:৫৭

শেয়ার

নেতানিয়াহুকে পশ্চিম তীর দখলে নিতে ইসরায়েলের ১৪ মন্ত্রীর আহ্বান
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখলে নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ১৪ মন্ত্রী। তাদের দাবি, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া যাচ্ছে।

আর তাই পশ্চিম তীর দখলের জন্য এটিই উপযুক্ত সময়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক চিঠির মাধ্যমে অবিলম্বে দখলকৃত পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়েছেন তার নিজ দল লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী।

বুধবার রাতে এই চিঠিটি নেতানিয়াহুর উদ্দেশ্যে পাঠানো হয় এবং উগ্র-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক মাধ্যমে সেটি প্রকাশ করেন। চিঠিতে বলা হয়, জুলাইয়ের ২৭ তারিখে শেষ হতে যাওয়া পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই ‘জুডিয়া ও সামারিয়া’-তে সার্বভৌমত্ব ঘোষণা করা হোক।

ইসরায়েলি এই মন্ত্রীদের দাবি, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সমর্থন ও সহযোগিতা পাওয়া যাচ্ছে। আর তাই এটিই পশ্চিম তীর দখলের জন্য উপযুক্ত সময়।



banner close
banner close