সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

উত্তরসূরি নির্বাচনে কোনো হস্তক্ষেপ নয়: দালাই লামা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ০৯:৫০

শেয়ার

উত্তরসূরি নির্বাচনে কোনো হস্তক্ষেপ নয়: দালাই লামা
ছবি: সংগৃহীত

ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, তার অবর্তমানে উত্তরসূরি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে তার গঠিত গাহদেন ফোড্রাং ট্রাস্ট। এই বিষয়ে বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ চলবে না বলে জানিয়েছেন। তিনি বলেন, উত্তরসূরি সেই ঐতিহ্য অনুসরণ করবেন, যা কয়েক শতাব্দী ধরে তিব্বতের আধ্যাত্মিক নেতৃত্বে প্রতিষ্ঠিত রয়েছে।

এদিকে চীন তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, পরবর্তী দালাই লামা বেছে নেয়ার ক্ষেত্রে চীনের সরকারের অনুমোদন প্রয়োজন।

দালাই লামা তার ৯০ তম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো সূত্র দিতে পারেন এই ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। তার আগেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হয়েছেন।

অতীতে উত্তরসূরির বিষয়ে তাকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখা গিয়েছিল। তবে বুধবার এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি।



banner close
banner close