শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

সম্পর্ক জোরদারে সৌদিকে বার্তা দিল তেহরান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ০৮:১০

শেয়ার

সম্পর্ক জোরদারে সৌদিকে বার্তা দিল তেহরান
ছবি সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক পুনর্গঠনে আগ্রহ প্রকাশ করেছে ইরান। বুধবার (২ জুলাই) এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের কাছে এক চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চিঠিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহের কথা জানান তিনি।

এই কূটনৈতিক বার্তা রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতি হস্তান্তর করেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুলকারিম আল-খেরেজির কাছে।

২০১৬ সালে এক ধর্মীয় নেতাকে ঘিরে উত্তেজনার জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। তবে ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেয় রিয়াদ ও তেহরান। সে বছরের ১০ মার্চ উভয় দেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করে এবং সেপ্টেম্বরে একে অপরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ দেয়।