প্রতিদিন রাতে সৌদি আরবের একটি ব্যস্ত রাস্তায় দেখা মেলে শত শত বিড়ালের। পুরো রাস্তাটিই যেন তাদের নিয়ন্ত্রণে। সম্প্রতি এ দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। ইয়াহু নিউজেও ভিডিওটি স্থান পেয়েছে।
ভিডিওতে দেখা যায়, বিড়ালগুলো নির্ভয়ে ফুটপাত ও রাস্তায় শুয়ে থাকে। গাড়ির হর্ন বা মানুষের চলাচলেও তারা কিছুমাত্র বিচলিত হয় না। কেউ তাদের বিরক্ত করে না বা তাড়িয়ে দেয় না। বরং স্থানীয় বাসিন্দারা তাদের দেখভাল করেন।
জানা গেছে, এক স্থানীয় ব্যক্তি প্রতিদিন এই বিড়ালদের খাবার দেন। তার এই মানবিক কাজের জন্য তিনি এলাকায় পরিচিতিও পেয়েছেন। ভিডিওটি প্রকাশের পর দর্শকরা প্রশংসা করছেন সৌদির মানুষের প্রাণিপ্রেম এবং সহানুভূতির।
আরও পড়ুন:








