সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ০৯:৩৮

শেয়ার

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে সব আরোহী নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। দেশটির ওহাইওতে এই দুর্ঘটনায় একজন ধনী ইস্পাত ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরা ছিলেন। তাদের দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি মন্টানায় ছুটি কাটিয়ে ফিরছিল। বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানটি উড্ডয়নের মাত্র ৭ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনের সবাই নিহত হন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য এবং বাকি দুজন পাইলট ও কো-পাইলট।

স্থানীয় সময় রোববার সকাল ৭টার ঠিক আগে ইয়ংস্টাউন আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র সাত মিনিট পরে বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল পশ্চিমে ঘন জঙ্গলযুক্ত এলাকার একটি বাড়ির পেছনের উঠোনে বিমানটি বিধ্বস্ত হয়।

হাওল্যান্ড টাউনশিপ ফায়ার চিফ রেমন্ড পেস দুর্ঘটনাটিকে এলাকার ইতিহাসের সবচেয়ে মারাত্মক বলে বর্ণনা করেছেন।



banner close
banner close